দেশে ফিরলেও হদিস নেই আলভীর, গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে

0
182

স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার প্রধান আসামি অভিনেতা জাহের আলভী দেশে ফিরলেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজন মধ্যস্থকারীর মাধ্যমে তিনি সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। দেশে ফেরার পর থেকেই তার ফোন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নেপালে অবস্থানকালে আলভী জানিয়েছিলেন, দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তবে দেশে ফেরার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে খোলামেলা বক্তব্য দেওয়াই যুক্তিযুক্ত হবে।

ইকরার মৃত্যুর ঘটনায় জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও আলভীর মাকেও আসামি করা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন।

২০১০ সালে ভালোবেসে সংসার শুরু করেন আলভী-ইকরা। তাদের ঘরে এক পুত্রসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘ দাম্পত্য জীবনে পরকীয়া ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নেন। সামাজিক মাধ্যমে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট ফাঁস হওয়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − eight =