সংবাদ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে ওমর ফারুক এবং সেক্রেটারি হিসেবে হাফেজ সামিউল ইসলাম মনোনীত হয়েছেন।
গত ০৪ ফেব্রুয়ারি বুধবার এক জরুরি সাথী বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। উপজেলা শাখার সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এটি ছিল সংগঠনের নিয়মিত সাংগঠানিক কার্যক্রমের একটি অংশ. সভায় উপস্থিত দায়িত্বশীল সদস্যদের মতামতের উপর ভিত্তি করেই নতুন এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আরও যাদের স্থান হয়েছে, তার মধ্যে বায়তুলমাল সম্পাদক পদে তাওহীদ ইসলামের নাম অন্যতম।
নতুন মনোনীত সভাপতি ওমর ফারুক তার প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সময়োপযোগী এবং বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেছেন।



