সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

0
121

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর তীরে ধসে বালুর নিচে চাপা পড়ে শাহ আলম (১৯) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে যাদুকাটা নদীর লাউড়েরগড় ডালারপাড় এলাকার জামাইল্লার চড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

‎স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর সকাল থেকে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকার ডালারপাড় জামাইল্লার( জামালের) চড়ে ৮/১০ টি নৌকা নিয়ে শতাধিক শ্রমিক অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলন করেতে যায়। এ সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে শাহ আলমের উপর পড়লে শাহ আলম বালুর নিচে চাপা পড়ে। পরে তার সাথে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =