বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার গতি ও বুদ্ধিমত্তার দারুণ সমন্বয় দেখে মুগ্ধ ওয়াসিম আকরাম

0
95

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। শুধু তার গতি নয়, ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং করার দক্ষতা এবং ফিল্ড সেটআপে সূক্ষ্ম পরিবর্তনের সক্ষমতাকেও প্রশংসা করেছেন তিনি।

আকরামের মতে, নাহিদের প্রধান অস্ত্র তার ভয়ঙ্কর গতি, যা সহজেই ব্যাটারদের চাপে ফেলে। তবে এর পাশাপাশি ম্যাচের ভেতরের ছোট ছোট কৌশলগত সিদ্ধান্ত, যেমন ফিল্ড সাজানো বা ব্যাটারের দুর্বলতা বুঝে পরিকল্পনা করা তাকে আরও কার্যকর বোলারে পরিণত করেছে।

পিএসএলের ফাইনালে ম্যাক্সওয়েলের উইকেট নেয়ার মুহূর্তটির কথা উল্লেখ করে আকরাম খান এসব কথা বলেন। তার মতে, ওই সময় নাহিদ যে বুদ্ধিমত্তা দেখিয়েছে, সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক ক্রিকেটে শুধু গতি বা স্কিলই যথেষ্ট নয়, পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। নাহিদ পেশোয়ার দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে ফাইনালে তুলতে সহায়তা করেছে, যা তার পরিপক্বতারই প্রমাণ।

ফাইনাল ম্যাচে সুযোগ পেয়ে নাহিদ আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ১৪৫ থেকে ১৫০ কিমি গতির ঝড়ো বোলিং এবং সহজ, স্বচ্ছন্দ অ্যাকশন তাকে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জে পরিণত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =