নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার (২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) কিনলো বাংলাদেশ ব্যাংক

0
80

নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন ডলার c) কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে কাটঅফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৭ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার ক্রয় করা হয়।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ৩৫ লাখ ডলার বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − thirteen =