কুমিল্লায় মো. বাহার নামের এক যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন দিলেন নারী

0
4

কুমিল্লায় মো. বাহার নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। হত্যার পর ওই নারীই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের অনুরোধ জানান। পরে ঘটনাস্থল থেকে ঝুমুর নামের ওই নারীকে আটক করা হয়।

শনিবার (২৭ জুন) বিকেলে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাহার ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। আটক ঝুমুর প্রতিবেশী রাসেল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার সকালে বাহারকে (৩২) বাড়ির পাশের একটি নির্জন স্থানে ডেকে নেন ঝুমুর। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানান ঝুমুর নিজেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ঝুমুরকে আটক করে।

৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ওই নারীর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই নারীর বরাতে ওসি আরও জানান, ওই নারী জানিয়েছেন, বাহার তাকে ধর্ষণের চেষ্টা করেছিল, তাই তিনি মাথায় ও ঘাড়ে কুপিয়ে তাকে হত্যা করেছেন। ওই নারীকে ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =