আফগানিস্তানে হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লিসহ উত্তর ভারত

0
2

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এ ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

এনসিএসের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় কম্পন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে আফগানিস্তান বা ভারতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলটি বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প বলয়ের মধ্যে পড়ে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

এর আগে, শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৩ মাত্রার এসব ভূমিকম্পে বারখান, মুসাখেল, কোহলু, কিংরি ও রাখনিসহ কয়েকটি এলাকায় কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন।

সূত্র: এনডিটিভি, ফার্স্ট পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =