খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে

0
7

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিকবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আহত ইতি সন্ত্রাসী আশিক বাহিনী প্রধান আশিকের সৎ বোন। ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে রক্ত ও গুলির কোনো আলামত পাওয়া যায়নি। কেউ গুলির শব্দও শোনেনি। তবে অন্য কোথাও গুলির ঘটনা ঘটার পর সেটা লুকানো হচ্ছে কি-না সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এ নিয়ে গত ৫ দিনে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে।

এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আহত ইতি সন্ত্রাসী আশিক বাহিনী প্রধান আশিকের সৎ বোন। ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে রক্ত ও গুলির কোনো আলামত পাওয়া যায়নি। কেউ গুলির শব্দও শোনেনি। তবে অন্য কোথাও গুলির ঘটনা ঘটার পর সেটা লুকানো হচ্ছে কি-না সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এ নিয়ে গত ৫ দিনে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে।৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধখুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ
গত ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামের যুবককে গুলি করে সন্ত্রাসীরা। এর আগে, ২৮ জুন রাতে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় তাকে গুলি করা হয়। দুটি ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =