স্টাফ রিপোর্টার: এটিএন নিউজের নিয়মিত আয়োজন কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শুত্রবার বিকেল এটিএন নিউজে ঔ জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতী পর্ব ১ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। এসময় শেরপুর সদরের কামারিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
স্টুডিওতে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের কলসালটেন্ট গাইনী বিভাগের চিকিৎসক ডা: নিঘাত সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নি সাহা। শেরপুর থেকে সহ-উপস্থাপক হিসেবে যুক্ত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুইপ কন্যা ডা: শারমিন রহমান অমি।




