ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
268

মুহাম্মদ আবু হেলাল: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্যভাবে “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিটিভিতে প্রচারিত সরাসরি কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ, ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন পক্ষ থেকে এসিল্যান্ড জয়নাল আবেদীন, পুলিশের পক্ষ থেকে ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মহিলা. আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + sixteen =