নকলায় লকডাউনের ৫ম দিনে ২৪ মামলায় ৯৮০০ টাকা জরিমানা

0
282

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের ৫ম দিনে সোমবার (৫জুলাই) শেরপুরের নকলায় সকাল থেকে সন্ধা পর্যন্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এবং সালাউদ্দিন বিশ্বাস। ওই সময় আইন অমান্যকারী ব্যাক্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও গাড়ী চালককে বিভিন্ন অপরাধে ২৪ মামলায় মোট ৯ হাজার ৮ শ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান যায়যায়দিনকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা করা উচিত। বিনা প্রযোজনে কেউ বাহিরে ঘুরাঘুরি করবেন না। বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। স্বাস্হ্যবিধি মেনে চলুন, করোনা সংক্রমণ প্রতিরোধ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − sixteen =