শেরপুরের শিক্ষার্থী ও দুঃস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ

0
444

শেরপুর জেলা সদরের গরীব শিক্ষার্থী ও দুঃস্থ মানুষের মধ্যে নগদ টাকা বিতরণ করা
হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর জিকে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে নিজস্ব
ঐচ্ছিক তহবিল থেকে এ নগদ অর্থ প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর
সদরের এমপি আতিউর রহমান আতিক।
এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গরীব মেধাবী ২ হাজার শিক্ষার্থীর মধ্যে নগদ ৫
হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়া সদর উপজেলা প্রায় ২শ জন দুঃস্থদের
মানুষের মাঝে সাড়ে ৪ লাখ বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক।
২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে হুইপ আতিউর রহমান
আতিক এই নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক
আব্দুল্লাহ আল মামুন, হুইপ কন্যা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. শারমিন রহমান
অমি, অপর কন্যা সাদিয়ার রহমান অপি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =