নকলায় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ

0
314

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মুজিববর্ষে উপহার পাওয়া অসহায় ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুলাই) সকালে ওইসব খাদ্য সামগ্রী তাদের বাড়িবাড়ি পৌছে দেন উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানসহ স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারগুলো মুজিববর্ষের ঘর পাওয়া উপকারভোগীদের বাড়িবাড়ি পৌছে দিচ্ছি। উপহারের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, লবন, পিয়াজ, সেমাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 3 =