বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল লিমন–বৃষ্টির, তার আগেই সব শেষ

0
111

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হৃদয়বিদারক এক ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী। নিহত জামিল আহমেদ লিমন (২৭) এবং নিখোঁজ থাকার পর মৃত বলে নিশ্চিত হওয়া নাহিদা সুলতানা বৃষ্টি–এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন।

লিমনের ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে সিএনএন জানায়, পরিবারের সঙ্গে আলাপকালে লিমন বৃষ্টির প্রশংসা করতেন এবং তাদের সম্পর্কের কথা জানিয়েছিলেন। তিনি বিয়ের পরিকল্পনাও করেছিলেন। জুবায়ের বলেন, লিমন ছিলেন ভদ্র ও হাসিখুশি স্বভাবের মানুষ এবং পিএইচডি শেষ করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা ছিল তার।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা–এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে নিখোঁজ হন বৃষ্টি, যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। পরে তার মৃত্যুর খবরও নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =